ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে
সেমিফাইনালে ভারতের বিপক্ষে একের পর এক ক্যাচ মিসের মাশুল গুনে ফের এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেফালি ভার্মাকে একাই চারবার জীবন দেওয়ার পরও ভারতের বড় সংগ্রহের কাছে পৌঁছাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে ভারত ৪০ রানে হারিয়েছে বাংলাদেশকে। টস হেরে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৪৯ রান তোলে। জবাবে ১০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে শেফালি ভার্মা ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৬৪ রান। ইনিংসের শুরুতেই একাধিকবার ক্যাচ ও রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষদিকে হারমানপ্রিত কৌরের ক্যাচও মিস হয়। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন সুলতানা খাতুন।
রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ১৪ ও দিলারা আক্তার ২১ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ১৭ বলে ১৯ রান। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৮ বলে ২২ রান কেবল হারের ব্যবধানই কমায়।
এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ

আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬