ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করা সেই নারীর জামিন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলে আক্ষেপ করা নারী ব্যবসায়ী সাথী আক্তারকে জামিন দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত এ জামিনের আদেশ দেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

২৫ অক্টোবর (রোববার) ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করা সেই নারীর জামিন

আপডেট সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬