\
ইসরাইলের নির্বাচনে তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট
- আপডেট সময় ০৪:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
ইসরাইলের নির্বাচনে ৭২ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসনে এগিয়ে আছে। এ ছাড়া আরব দলগুলো ১৮টি আসনে এগিয়ে আছে।
বুধবার (২৮ অক্টোবরি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি, আইজেনকোটের ইয়াশার ২১টি, আরবদের জয়েন্ট লিস্ট ১২টি, টুগেদার ১১টি, ডেমোক্র্যাটস ৮টি, ইসরাইল বেইতেনু ৮টি, ইউনাইটেড তোরাহ জুদাইজম ৭টি, শাস ৭টি, জিউইশ পাওয়ার ৭টি, রিলিজিয়াস জায়নিজম ৬টি এবং জেহুত ৬টি। এ ছাড়া রা’আম ৬টি আসন পেয়েছে।
ইসরাইলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের জন্য দলগুলো জোট গঠন করে। দেশটির ইতিহাসে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে এত দিন জোট সরকারের মাধ্যমেই দেশটি পরিচালিত হয়ে আসছে।






















