ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

শুটিং সেটে মারধরের ঘটনা মীমাংসা না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ—দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত না মানার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, এই দুই অভিনেত্রীর মধ্যকার বিরোধ মীমাংসা করার জন্য এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

এর আগে গত ৪ অক্টোবর সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি তানজিন নাহার তিশা ও সামিয়া আক্তার অথৈ বরাবর পাঠানো হয়। এতে বলা হয়, গত ৭ জুলাই তাদের ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু দুজনের কেউই ওই নোটিশের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিস বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে আলোচনা হয়। সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় দুই অভিনেত্রীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠির জবাব না পাওয়া এমনকি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর সালিশ কমিটি তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে কার্যনির্বাহী কমিটির কাছে। পরে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সেই সুপারিশ গৃহীত হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে সদস্যপদ স্থগিতকরণের নোটিশও জারি করে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ বদ্ধপরিকর। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬