ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নেতাকর্মীকে ধরার পর বিএনপি নেতার ফোন আসলে তাকেও প্রতিহত করা হবে: নয়ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীকে ধরার পর জাতীয়তাবাদী বিএনপি নেতার ফোন আসলে তাকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

তিনি বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগকে ধরার পর তাকে ছাড়ানোর জন্য যদি কোনো বিএনপি নেতার ফোন আসে, তাহলে ধরে নেব তিনি আওয়ামী লীগের আশ্রয়দাতা।’

আজ রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, “নিষিদ্ধ আওয়ামী লীগকে ধরার পর তাকে ছাড়ানোর জন্য যদি কোনো বিএনপি নেতার ফোন আসে, তাহলে ধরে নেব তিনি আওয়ামী লীগের আশ্রয়দাতা। আওয়ামী লীগের মতো তিনিও দেশের শত্রু। আওয়ামী লীগের মতো তাকেও প্রতিহত করা হবে। সবার আগে বাংলাদেশ।”

আরেকটি পোস্টে নয়ন লেখেন, “হ্যালো, রবিউল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকিতে বিশ্বাসী নন। রবিউল ইসলাম নয়ন রাজপথের লড়াইয়ে বিশ্বাসী। সাহস থাকলে দেশে এসে রাজপথে লড়াই করো, দেখি কত সাহস, কত শক্তি। আমি রবিউল ইসলাম নয়ন। আওয়ামী লীগের ১৬ বছরের শত নির্যাতন, হামলা-মামলা সহ্য করে রাজপথে ছিলাম। দেশ থেকে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বড় কথা বলিনি।”

তিনি বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল। আমার সঙ্গে যোগাযোগ করার কারণে বিএনপির প্রায় চার শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে বাড়িতে না পেয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমার বৃদ্ধ বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সব ইতিহাস কি মনে আছে? তোমরা ভুলে যেতে পারো, সুশীলরা ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলে যাইনি, বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাও ভুলে যায়নি।”

তিনি আরও বলেন, “আজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরার কারণে সুশীলদের গাত্রদাহ শুরু হয়েছে। সেদিন সুশীলরা কোথায় ছিল, যেদিন আমাকে গুলি করে মৃত ভেবে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল? সেদিন সুশীলরা কোথায় ছিল, যেদিন আমাদের বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল? বিনা অপরাধে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল? সেদিন সুশীলরা মুখে কুলুপ এঁটে বসে ছিল কেন?”

রবিউল ইসলাম নয়ন বলেন, “আমার কথা পরিষ্কার—বাংলাদেশের মাটিতে আর গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের ঠাঁই হবে না। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে যদি কোনো রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, শক্ত হাতে প্রতিহত করা হবে। গর্ত থেকে ধরে এনে আইনের হাতে সোপর্দ করা হবে। বাংলাদেশপন্থীদের এই বাংলায় গণহত্যাকারীদের কোনো ঠাঁই নেই। আওয়ামী লীগের লকডাউন, যুবদলের ব্রেকডাউন।”

নিউজটি শেয়ার করুন

আ. লীগ নেতাকর্মীকে ধরার পর বিএনপি নেতার ফোন আসলে তাকেও প্রতিহত করা হবে: নয়ন

আপডেট সময় ০২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬