ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল জড়িত বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন-জাগো নিউজ গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং পাপ্পু সরকার। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সাংবাদিকদের অভিযোগ, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালুর স্তূপে অভিযান চালানো হয়। এ সময় বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করে প্রশাসন। অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে আমবাড়ী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাদের পথরোধ করেন।

তারা আরও অভিযোগ করেন, পরে সাংবাদিকদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে মারধর করা হয়। এ সময় তাদের মুঠোফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখা হয়। জোর করে হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছি। জব্দ করা ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

আপডেট সময় ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬