সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর
- আপডেট সময় ০৪:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগের কথা জানান সামান্তা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২ টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।’
পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। একই সঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।



















