ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপি কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

বরিশালে মহিলা দলের এক নেত্রীকে রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার পর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে লিটন মিয়া ওরফে হৃদয় নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লিটন বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের কর্মী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী সুমি আক্তার বরিশাল মহানগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ডের নেত্রী। লিটন ও সুমি দুজনই মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের অনুসারী ছিলেন। এই পরিচয়ের সূত্র ধরে লিটন নিজেকে ওই নেত্রীর ঘনিষ্ঠ সহচর পরিচয় দিয়ে সুমিকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীন তার বাড়িতে দাওয়াত খেতে আসবেন—এমন কথা বলে সুমিকে নিজের বাসায় নিয়ে যান লিটন। সেখানে জোরপূর্বক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন সুমি।

পরবর্তী সময়ে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে যেতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে লিটন ছবিগুলো ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৭ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন সুমি। পরে পুলিশ লিটনকে থানায় ডেকে নেয়। ওই সময় মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেলেও পরবর্তী সময়ে মুঠোফোনে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন সুমি।

পরে গত ১১ নভেম্বর বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, আদালতের নির্দেশে মামলা রেকর্ডের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়। একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বিশেষ কৌশলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপি কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬