ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী কেলেঙ্কারিতে অব্যাহতি পাওয়া নেতার পুনর্বহাল: প্রতিবাদে পদত্যাগ করলেন ৩১ বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন নেতা বিএনপি থেকে পদত্যাগের জন্য আবেদন করেছেন। সোমবার দুপুরে সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ চাওয়া নেতাদের মধ্যে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নেতা। তবে পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর দিলেও জমা দিতে আসেন ১০ জন।

পদত্যাগ করতে চাওয়া নেতারা হলেন—সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন (দুজন), মো. ইব্রাহিম ও তছলিম মিঝি। তাঁরা সবাই চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা।

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি জাকির হোসেন সুমন বলেন, ‘জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়। তার কারণে দলের বদনাম হয়েছে। তার অব্যাহতি প্রত্যাহার করায় আমাদের এবং দলেরও বদনাম হচ্ছে। এ জন্যই আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

উল্লেখ্য, পরকীয়ায় জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা কমিটি। এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী কেলেঙ্কারিতে অব্যাহতি পাওয়া নেতার পুনর্বহাল: প্রতিবাদে পদত্যাগ করলেন ৩১ বিএনপি নেতা

আপডেট সময় ০৫:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬