ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগবিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ বিএনপি নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তার দাবি, আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে তার শ্বশুর ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড বলে অভিযোগ করেন শিবির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি দাবি করেন, তার শ্বশুরবাড়িতে মিছিল নিয়ে গিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, “(পাবনা ঈশ্বরদী) বিএনপির সন্ত্রাসীদের অভিনব কৌশল: আওয়ামী লীগের স্লোগানের আড়ালে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ! আমার শ্বশুরবাড়িতে হঠাৎ করেই বিএনপির সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে অগ্নিসংযোগ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাদের স্লোগান ছিল আওয়ামী লীগের নামে!”

তিনি বলেন, “অথচ বাস্তবতা হচ্ছে, আমার শ্বশুর সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের আমীর এবং আমার চাচা শ্বশুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত। আওয়ামী লীগের স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার এই অভিনব কৌশলের উদ্দেশ্য কী? নিজেদের অপকর্ম আড়াল করা, নাকি ঘটনার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা?”

স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, এমন ঘটনা ঘটার সময় প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। অগ্নি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।”

এর আগে পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় চারটি বাড়ি ও ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর রাত সাড়ে ৮টায় সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুর ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাড়িতে থাকা ৮টি মোটসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে যান। ততক্ষণে বাড়িগুলো পুড়ে ভস্মিভূত হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আ.লীগবিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ বিএনপি নেতাকর্মীদের

আপডেট সময় ১২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬