ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে শ্রমিক দল আহ্বায়কের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন সরদার মনিরুজ্জামান। কমিটি গঠনের চার দিনের মাথায় ‘বিতর্কিত কমিটি’ উল্লেখ করে এবং ‘পরিচ্ছন্ন রাজনীতি’র কথা জানিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। শুক্রবার রাতে তিনি পদত্যাগ করেন।

গত ২৩ নভেম্বর পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ওই কমিটিতে সরদার মনিরুজ্জামানকে আহ্বায়ক, বিলুপ্ত কমিটির সদস্যসচিব শহিদুল ইসলামকে আবারও সদস্যসচিব, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম (মিন্টু)কে যুগ্ম আহ্বায়ক এবং সাবেক আহ্বায়ক শোভন তালুকদারকে সম্মানিত সদস্য করা হয়।

পদত্যাগপত্রে মনিরুজ্জামান উল্লেখ করেন, তিনি পরিচ্ছন্ন রাজনীতি করতে পছন্দ করেন। উপজেলা শ্রমিক দলের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সদ্য পদত্যাগ করা শ্রমিক দলের আহ্বায়ক সরদার মনিরুজ্জামান জানান, উপজেলা বিএনপি তাকে নিয়ে জেলা শ্রমিক দলের কাছে চিঠি লিখেছে। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না—এমন একটি বিতর্কিত কথা উঠেছে, যা আমার ভাবমূর্তি নষ্ট করেছে। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। তাছাড়া উপজেলা বিএনপিসহ শ্রমিক দলের কয়েকজন বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাই আমি মনে করেছি, এখানে আমার থাকা দরকার নেই।’

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান জানান, তিনি প্রায় ১৫ বছর রাজনীতিতে অনুপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলা বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে কমিটি দেওয়ায় লিখিতভাবে কমিটি বাতিলের সুপারিশ করেছেন।

পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, ‘নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়কের পদত্যাগের বিষয়টি শুনেছি। তবে এখনো পদত্যাগপত্র হাতে পাইনি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিজের কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে শ্রমিক দল আহ্বায়কের পদত্যাগ

আপডেট সময় ০৩:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬