রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড় উদ্ধার
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৩:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ২২৮ বার পড়া হয়েছে
রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।
ট্যাগস :
রাজধানী


















