বাড়ছে হামের প্রাদুর্ভাব: ১৮ দিনে হাসপাতালে ৩৭০৯ শিশু, মৃত্যু ১৩
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১২:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১৯৭ বার পড়া হয়েছে
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে (১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৭০৯ শিশু।
এদের মধ্যে ৫৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সবশেষ ২৪ ঘণ্টাতেই সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৪ শিশু, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত পরীক্ষা ও তথ্যসংগ্রহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

















