ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ হাসিনার হয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে অত্যন্ত তীক্ষ্ম ও কটাক্ষমূলক পোস্ট করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি ওই পোস্টটি করেন। সেখানে শেখ হাসিনার মনের কথাগুলোর দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’

পোস্টে ঢাকার উদ্ধৃতি দিয়ে আসিফ লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশী উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার হয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

আপডেট সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬