ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি
- আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামোর অনুমোদন দিয়েছে বিটিআরসি। সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এই ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।
বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ বিল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ১০০ এমবিপিএস গতির জন্য ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা এবং ইন্টারনেটের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।




















