ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার উদ্যেশ্যে শিবিরের মেসের তথ্য সংগ্রহ, ছাত্রদল সভাপতিকে সাবেক শিবির সভাপতির কড়া বার্তা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের মেসে হামলার পরিকল্পনা এবং তালিকা সংগ্রহের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনার জের ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিবকে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠি দিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটে দেখা যায়, জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল তাঁর সংগঠনের কর্মীদের পুরান ঢাকার অলিগলিতে অবস্থিত শিবিরের মেসগুলোর ঠিকানা সংগ্রহ করতে নির্দেশনা দিচ্ছেন। বার্তায় তিনি কর্মীদের উদ্দেশে লিখেন— শিবিরের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের নাম, বাসার ঠিকানা, এমনকি ফ্ল্যাট নম্বরও ইনবক্সে পাঠাতে। পাশাপাশি ‘স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের পুরান ঢাকা থেকে পিটিয়ে বের করার সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এই চ্যাট ভাইরালের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিবকে উদ্দেশ্য করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন,

“ছাত্রদলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সারা দেশে আপনাদের ছাত্র ও যুবদলীয় যৌথ পারফরম্যান্স বেশ ভালো চলছে। মাসাল্লাহ।

ভাই,

আপনার একনিষ্ঠ কর্মী ও ছোট ভাই হিমেল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি। তিনি সম্ভবত আমার চেয়ে পাঁচ বছরের সিনিয়র। তবে খুবই কিউট। আমি ২০১৮–১৯ সালে ছাত্রশিবির জবি শাখার সভাপতি ছিলাম। এরপর ২০২৫ সালে (গত বছর) কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষ করে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিয়েছি।

প্রশ্ন হলো, হিমেল ভাইয়াকে আর কত বছর জবি সভাপতি হিসেবে রাখবেন? আচ্ছা, যাই হোক—এটা আপনাদের নিজস্ব ছাত্রদলীয় নীতিমালা। এসব নিয়ে বলা আমার জায়গা থেকে অসুন্দর।

মূল আলোচনায় আসি, রাকিব ভাই।

গতকাল বিকেল থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি। সেখানে আপনার ছোট ভাই হিমেল পুরান ঢাকায় শিবিরের মেসগুলোর তালিকা সংগ্রহ করতে তাঁর কর্মীদের নির্দেশ দিচ্ছেন। এরপর শিবিরকে পুরান ঢাকা থেকে পিটিয়ে বের করে দেওয়ার কথাও বলা হয়েছে।

প্রিয় Md Rakibul Islam Rakib ভাই,

প্রশ্ন হলো, ছাত্রদলের এমন কার্যক্রমের নির্দেশনা কি কেন্দ্রের, নাকি আপনার স্নেহের ছোট ভাই হিমেলের একান্তই নিজস্ব উদ্যোগ?

একটা কথা বলি, ভাই?

এই কার্যক্রমের কারণে পুরান ঢাকায় শিবিরের কোনো নেতাকর্মী কিংবা কোনো সাধারণ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে, তার সম্পূর্ণ দায় হিমেলের এবং অভিভাবক হিসেবে আপনারও।

মাইন্ড ইট ভাই আমার।”

হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ছড়িয়ে পড়া ও সাবেক শিবির নেতার সামাজিক মাধ্যমে কড়া বার্তার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন পুরান ঢাকা এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হামলার উদ্যেশ্যে শিবিরের মেসের তথ্য সংগ্রহ, ছাত্রদল সভাপতিকে সাবেক শিবির সভাপতির কড়া বার্তা

আপডেট সময় ১২:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬