তাঁতী দলের গাজীপুর মহানগর সভাপতি তাজুল ইসলাম আজীবন বহিষ্কার
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৩:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ ও প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী তাঁতী দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



















