ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ কেজির বেশি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম।

প্রতি কেজি কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে শিবলিঙ্গটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

আপডেট সময় ০৮:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬