ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পদবঞ্চিতদের অভিযোগ

ছাত্রদলের কমিটিতে মাদক ব্যবসায়ী, অ-ছাত্রদের দায়িত্ব দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

রাঙামাটিতে জেলা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদবঞ্চিতরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পদবঞ্চিতরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে তারা সড়ক অবরোধ করলে দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে। আন্দোলনকারীরা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন হয়নি। এই কমিটিতে মাদক ব্যবসায়ী, অ-ছাত্র ও বিবাহিতদের দায়িত্ব দেয়া হয়েছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আইফোন গিফট ও টাকা বাণিজ্যের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হয়নি। কমিটিতে সাধারণ সম্পাদক পদ যাকে দেয়া হয়েছে, অনেকেই তাকে চিনে না।

ছাত্রদল কর্মী মো. আহাত বলেন, এই কমিটি বাতিল চাই। নতুন কমিটি ঘোষণা না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, কেন এই ধরনের একটি কমিটি দেয়া হলো, এই বিষয়ে জেলা বিএনপি অবগত নয়। পার্বত্য মন্ত্রীর নির্দেশক্রমে জেলা বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

প্রসঙ্গত, গতকাল ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পদবঞ্চিতদের অভিযোগ

ছাত্রদলের কমিটিতে মাদক ব্যবসায়ী, অ-ছাত্রদের দায়িত্ব দেয়া হয়েছে

আপডেট সময় ০২:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬