ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে জয়বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতারা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এসময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এসময় মোহাম্মদ মোমেন নামের একজন আইনজীবীকে পিটিয়ে আহত করে আওয়ামীলীগের আইনজীবীরা।

সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

আদালত সুত্র জানায়, আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতে ইসলামী সমর্থীত ইসলামীক লইয়ার্স কাউন্সিল নামের দুটি সংগঠন আলাদা প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

দুপুর ২ টার দিকে হঠাৎ করেই আওয়াপন্থী আইনজীবীরা সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সংঘবদ্ধভাবে বার অফিসে হামলা চালায়। এসময় মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তারা।

বিএনপি জামায়াতের আইনজীবীরা বাধা দেয়ার চেষ্টা করলে হট্টগোল হয়। এসময় জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় তারা। সাধারণ আইনজীবীদের অভিযোগ হামলাকারী আইনজীবীদের মধ্যে আলিফ হত্যা মামলার একাধিক আসামি ছিল।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসবক লীগের সাবেক আহ্বায়ক এইচ এম জিয়াউদ্দিন, উত্তর জেলা মহিলা লীগের নেত্রী জোবাইদা সরোয়ার নিপা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ আইনজীবী উপর হামলা চালায়। তারা বার অফিসে তালা লাগিয়ে দখলের চেষ্টা করে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী জানান, আওয়ামীলীগের আইনজীবীরা হঠাৎ করে তাণ্ডব শুরু করে। সাধারণ আইনজীবী পরিষদ নাম দিয়ে জয়বাংলা স্লোগান ধরে আওয়ামীলীগের নেতারা অফিসে হট্টগোল করে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার জানান, আওয়ামী লীগের তাণ্ডবে একজন আইনজীবী আহত হয়েছেন। আমরা পুলিশে অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, নির্বাচনের ফরম সংগ্রহকে কেন্দ্র করে সমিতির অফিসে আইনজীবীদের দু’পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে একপক্ষ মিছিলও করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের অবরুদ্ধ

আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬