ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে কারাদণ্ড, ছাত্রদল নেতাকে এবার দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জয়পুরহাট জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে সভাপতির পদসহ দলের সব পর্যায়ের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকেলে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ বলেন, ‌‘ছাত্রদল কোনো অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। তাই বিষয়টি জানার পরপরই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক সেবনে কারাদণ্ড, ছাত্রদল নেতাকে এবার দল থেকে বহিষ্কার

আপডেট সময় ০৯:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬