যৌথবাহিনীর অভিযানে বান্দরবানে অস্ত্রসহ কুকি-চিনের এক সদস্য আটক
- আপডেট সময় ০৪:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের নাম যৌথান বম (৫২)। তিনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, তিন দিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমধ্যমকে বলেন, সেনাবাহিনী থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


















