ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিন পর এতিম শিশুর ভাগ্যে জুটলো খিচুড়ি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে তিনদিন পর এতিম শিশুর কায়সারের ভাগ্যে জুটেছে খিচুড়ি। শনিবার দুপুরে গ্রামে সবার চোখে পড়ে এ দৃশ্যটি।

জানা গেছে, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে এর সাথে সমুদ্রের জোয়ারে ভেঙে গেছে কায়সারদের মাটির ঘর। কোনোরকম বাঁশ ও পলিথিন দিয়ে বানানো ঘরে বসবাস কায়সারের মা কুলসুমা (২৭) ও তার চার বছর বয়সী ছোট বোন রিয়া মনি (৪)।

বাবা মারা গেছেন এক বছর আগে। মানুষের বাড়ি বাড়ি কাজ করে কোনোরকম সংসার চালান কুলসুমা। কায়সারও মাঝে মধ্যে ছোটখাটো কাজ করে মায়ের অভাবের সংসারে সাহায্য করে।

সম্প্রতি বন্যায় তাদের সবকিছু তলিয়ে গেছে। দুদিন পর্যন্ত শুকনো খাবার খেয়ে কোনো রকম জীবন কাটে তাদের। ছোট বোনটি ভাতের জন্য কান্না করছিল, সে কোথায় পাবে ভাত? কায়সার একটি পাতিল (হাঁড়ি) নিয়ে বের হয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ধারে বসে অপেক্ষা। রিজিকের মালিক আল্লাহ, হঠাৎ দেখা গেল একদল যুবক বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য নিয়ে যাচ্ছিল রান্না করা খিচুড়ি। হাত বাড়ালো কায়সার। পেয়ে যায় খিচুড়ি।

নিউজটি শেয়ার করুন

তিনদিন পর এতিম শিশুর ভাগ্যে জুটলো খিচুড়ি

আপডেট সময় ০২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬