ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনাকে ‘পাগলামি’ বললেন মার্কিন সিনেটর ক্রিস মারফি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

মার্কিন সিনেটর ক্রিস মারফি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করা হবে পাগলামি। এ ধরনের যুদ্ধের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের বার্তাসংস্থা ইরনার বরাতে পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি লেখেন, প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কয়েকজন এই যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত হয়েছি। এর বিস্তারিত প্রকাশ করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এই পরিকল্পনা সম্পূর্ণ পাগলামি। এর মাধ্যমে কোনো লক্ষ্য অর্জিত হবে না, বরং উত্তেজনা বৃদ্ধির নতুন একটি চক্র শুরু হবে।’

এই ডেমোক্র্যাট সিনেটর বরাবরই ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধনীতির কঠোর সমালোচনা করে আসছেন।

গত সপ্তাহে এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সেনা, কূটনীতিক কিংবা আমাদের হাজার কোটি ডলারের সামরিক ঘাঁটিগুলোকে সুরক্ষিত রাখার কোনো বাস্তব পরিকল্পনা ছাড়াই ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছেন। এ ঘটনায় প্রত্যেক নাগরিকের ক্ষুব্ধ হওয়া উচিত। এটি চরম অযোগ্যতার পরিচয়।’

মারফি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধ আমেরিকাকে অপমানিত করেছে।

তার ভাষায়, ‘এই যুদ্ধ আমাদের নিরাপত্তা কমিয়েছে এবং সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনাকে ‘পাগলামি’ বললেন মার্কিন সিনেটর ক্রিস মারফি

আপডেট সময় ০১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬