ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৩
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০১:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) তাদের হতাহতের তালিকায় আরো দুই সেনার নাম যুক্ত করেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের বার্তাসংস্থা ইরনার বরাতে পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেন্টাগন জানিয়েছে, নিহত দুই সেনার মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অপর সেনার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মোট ২৩ জন নিহত মার্কিন সেনার মধ্যে ১১ জন সরাসরি সংঘর্ষে নিহত হয়েছেন এবং বাকি ১২ জন অ-যুদ্ধজনিত প্রাণহানির তালিকায় রয়েছে।
পেন্টাগনের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এই সংঘাতে আরো ৮৬৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।




















