ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ মেয়রের নাম বদলে হুইপের নামে বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ নেতার নামে থাকা একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরগুনা-২ আসনের বিএনপির এমপি ও সরকারদলীয় হুইপ নূরুল ইসলাম মনির নামে করার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে পরিদর্শন প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠির তথ্যানুযায়ী, বরগুনার পাথরঘাটা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নাম নাম পরিবর্তন করে ‘নূরুল ইসলাম মনি মাধ্যমিক বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের লক্ষ্যে বিদ্যমান ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’ অনুসরণ করে সরেজমিনে পরিদর্শন করে তথ্য ও সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘আনোয়ার হোসেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়’। ২০২০ সালের নাম পরিবর্তন করে ‘আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়। আনোয়ার হোসেন আকন পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গত ২৪ মে দিবাগত রারে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আ.লীগ মেয়রের নাম বদলে হুইপের নামে বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব

আপডেট সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬