ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হল আমাদের দখলে, আমরা সংঘাত নয় সহাবস্থানে থাকতে চাই: ঢাকা আলিয়ার ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

হল আমাদের দখলে, আমরা সংঘাত নয় সহাবস্থানে থাকতে চাই বলে এমন মন্তব্য করেছেন ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায়ার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এক নেতা।

তিনি বলেছেন, “আমরা চাই, তারা হল প্রশাসনের সঙ্গে কথা বলুক। কথা বলে হল প্রশাসন যে সিদ্ধান্ত নেয়, আমরা সেই সিদ্ধান্তে একমত হব। কেউ যেন একচেটিয়াভাবে রুম দখল করে না রাখে।”

গতকাল শনিবার (৮ আগস্ট) দেশের বহুল প্রচারিত গণমাধ্যম ‘দৈনিক ইত্ফোক’ পত্রিকায় এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আলিয়া মাদ্রাসার ছাত্রদল নেতা বলেন, “হল আমাদের দখলে। আমি যেটা বারবারই বললাম, আমরা সহাবস্থানে থাকব। কোনো সংঘাত-সহিংসতা চাই না, চাই শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে, আগের মতো যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি, সেভাবেই থাকব। তারা যদি চায়, আবারও আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকতে পারব।”

তিনি বলেন, “চার তারিখে ছাত্রদলের ওপর শিবির কর্তৃক এবং এনায়েত হাজীর ছেলে ও তার গুন্ডাবাহিনী নিয়ে অতর্কিত হামলা করা হয়েছে। আজ ৮ তারিখ, আমরা শুনলাম, আবারও বহিরাগত সন্ত্রাসী এনে হলে তারা একটা মব সৃষ্টি করার পাঁয়তারা করছে। ৫ তারিখের পর যেরকম মব সৃষ্টি করেছিল, আবারও সেরকম একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এতদিন বাইরে ছিলাম। আমরা আজকে হলে অবস্থান নিয়েছি। আমরা তো প্রতিনিয়ত মার খেতে পারি না। তারা আমাদের প্রতিনিয়ত মারবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, এটা তো হয় না।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের অবস্থানে শান্তিপূর্ণভাবে হলের ক্যাম্পাসের সামনে আছি। ৫ তারিখের পর তারা যে পরিমাণ মব সন্ত্রাস করেছে, আমাদের হলে ঢুকতে দেয়নি। তারা মব সন্ত্রাস করে হলে জোরপূর্বক আমাদেরকে হলের আশপাশেও ঘুরতে দেয়নি। এখন আমরা হলে অবস্থান করছি। আমাদের ওপর নির্দেশনা আছে, আমরা হলে সহাবস্থানে থাকার জন্য।তবে ৫ তারিখের পর তারা যেভাবে মব সন্ত্রাস করে সব রুম দখল করে রেখেছিল, সেভাবে যেন আর না হয়। যদি এটা নিয়ে হল প্রশাসনের সঙ্গে আলোচনা করতে হয়, তারা আলোচনা করুক। হল প্রশাসনের সঙ্গে আলোচনা করে কে কয়টা রুম পাবে, সেটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে।”

ছাত্রদল নেতা বলেন, “আমরা চাই, সবাই সমানভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। রুমগুলো একচেটিয়াভাবে কেউ দখল করে না রাখুক। আমি তো বললামই, আপনাদের ৩০০টা সিটের মধ্যে আমরা সিট পেয়েছি মাত্র আটটা। আমরা চাই, তারা হল প্রশাসনের সঙ্গে কথা বলুক। কথা বলে হল প্রশাসন যে সিদ্ধান্ত নেয়, আমরা সেই সিদ্ধান্তে একমত হব। কেউ যেন একচেটিয়াভাবে রুম দখল করে না রাখে।”

নিউজটি শেয়ার করুন

হল আমাদের দখলে, আমরা সংঘাত নয় সহাবস্থানে থাকতে চাই: ঢাকা আলিয়ার ছাত্রদল নেতা

আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬