সৌদিতে বাংলাদেশী প্রবাসীকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৩৭ বার পড়া হয়েছে
সৌদি আরবে তায়েফ শহরে কামরুল নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে।
সৌদি সময় রোববার ভোর (৩০ আগস্ট) আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কামরুল জামান তার কর্মস্থল একটি সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। হামলাকারীদের দেখে প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে।




















