ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিফাতকে দ্রুত মুক্তি দিতে জামায়াত আমীরের হুশিয়ারি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভ প্রকাশ করে বিএনপি সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষার সমালোচনার অভিযোগে আটক কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর দ্রুত মুক্তি দিতে হুশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৫ সেপ্টম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ মন্তব্য করেন শফিকুর রহমান।

শফিকুর রহমান অভিযোগ করেন,“গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের ভুতুড়ে বিলও আছে। পানির জন্য কথা বলা যাবে না। অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলট-পালট হয়ে যাওয়ার মতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে।”

সিফাতকে ছেড়ে দেওয়ার দাবি জনিয়ে জামায়াত আমির বলেন, “ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলট–পালট করে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।”

নিউজটি শেয়ার করুন

সিফাতকে দ্রুত মুক্তি দিতে জামায়াত আমীরের হুশিয়ারি

আপডেট সময় ০১:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬