ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক পদে ডা. শাহরিয়া শায়লা জাহানের পদায়নের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। ডা. শায়লার ‘গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ‘ ইতোপূর্বে ওএসডি হয়েছিলেন বলে মন্তব্য সংগঠনটির। এ অবস্থায় তার পদায়ন স্থগিত চেয়েছেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে কোনো সুনির্দিষ্ট কারণ বা তদন্ত ছাড়াই ওএসডি করে তার স্থলাভিষিক্ত হয়েছেন গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইতোপূর্বে ওএসডি হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. শাহরিয়া শায়লা জাহান। এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

এক যৌথ বিবৃতিতে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, গত ১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডা. হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়া হলেও এর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। অপরদিকে তার স্থলাভিষিক্ত কর্মকর্তা ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে থাকাকালে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে এবং জনআন্দোলনের প্রেক্ষিতে তাকে ১৬ নভেম্বর ২০২৫ ওএসডি করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এসব অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর গুরুত্বপূর্ণ একটি হাসপাতালের প্রশাসনিক পদে তাকে ডা. শাহরিয়া শায়লা জাহানকে পদায়ন করা স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। একই সঙ্গে ডা. হাবিবুর রহমানকে ওএসডি করার কারণও স্পষ্ট করা জরুরি।

এনডিএফের দাবি— সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার করে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করতে হবে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ পদায়ন স্থগিত রাখতে হবে

চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, মিটফোর্ড হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। দাবি বাস্তবায়ন না হলে চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬