গোপালগঞ্জে জামায়াত আমিরের উপস্থিতিতে ১১ দলের পথসভা
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০২:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় জামায়াত আমির ও জাতিয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন। পথসভায় তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনঢ় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় জোটের অন্যান্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের কাশিয়ানির পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। এরপর যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।
ট্যাগস :



















