ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে হাতকড়া পরানো অবস্থায় আটক এক শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত হেলাল শিকারী দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দৌলতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কমলের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন শিকারীকে আটক করে। আটকের পর তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদল কর্মী হেলাল শিকারী। একপর্যায়ে মামুন শিকারীকে নিয়ে পুলিশের কাছ থেকে প্রায় ১০ গজ দূরে চলে যান তিনি। পরে পুলিশ ধাওয়া করে পুনরায় মামুন শিকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী হেলাল শিকারী বলেন, ‘আটকের পর নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি হয়েছিল। ভুল বোঝাবুঝি থেকে এমন হয়েছে। আমি ছাত্রদলের কর্মী, এখনো কোনো পদ পাইনি।’

এ বিষয়ে দাউদকান্দি থানার এসআই কমল বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘আটকের পর ছাত্রদল কর্মী হেলাল শিকারী মামুন শিকারীকে প্রায় ১০ কদম দূরে নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ তাকে আবার আটক করে থানায় নিয়ে আসে। শ্রমিক লীগ নেতা মামুন শিকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, এমন একটি অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি জেনে বিস্তারিত পরে জানাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

আপডেট সময় ০৭:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬