ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফের সমালোচনায় আইএইচটি শিক্ষক অসীম কুমার

মুসলিম ছাত্রী নিয়ে পালিয়ে যাওয়ার পর এবার অনৈতিক ভিডিও ফাঁস, ক্যাম্পাসে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি বিভাগের শিক্ষক অসীম কুমার ঘোষের একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, ভিডিও ফাঁসের ঘটনার পরপরই একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মেহেরুন নাহার মৌ ও শিক্ষক অসীম কুমার ঘোষের একসঙ্গে ‘নিখোঁজ’ হওয়ার আগের একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক অসীম কুমার ঘোষ দীর্ঘদিন ধরে তার পদের অপব্যবহার করে আসছিলেন। সম্প্রতি তার একটি অনৈতিক ভিডিও ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক তোলপাড় শুরু হয়। শিক্ষকের এমন নৈতিক স্খলনে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আইএইচটির একাধিক শিক্ষার্থী জানান, “একজন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তার বিরুদ্ধে আগেও নানা বিতর্ক ছিল। ভিডিও ফাঁসের পর আমরা চরম বিব্রত। অবিলম্বে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও গত সেপ্টেম্বরে ছাত্রী মেহেরুন নাহার মৌ বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল ছাড়ার পর নিখোঁজ হন। একই সময়ে দুই দিনের ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষক অসীম কুমার ঘোষও। সে সময় দুজনের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদরের একই এলাকায় পাশাপাশি দেখা গিয়েছিল বলে একটি সূত্র দাবি করে। ওই ছাত্রী শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন এবং তার মাধ্যমে শিক্ষক অসীম কুমার বিভিন্ন কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।

**রাজশাহী আইএইচটির শিক্ষক অসীম কুমারের অনৈতিক ভিডিও ফাঁস; বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের**

**রাজশাহী প্রতিনিধি:**
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফার্মেসি বিভাগের শিক্ষক অসীম কুমার ঘোষের একটি অনৈতিক ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত চাকরি থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অসীম কুমার ঘোষ দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। নিজ বিভাগের ছাত্রীদের টার্গেট করে অশোভন আচরণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তিনি একান্তে সময় কাটাতেন বলেও অভিযোগ রয়েছে। এর আগেও এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় তিনি ব্যাপক সমালোচিত হয়েছিলেন।

জানা গেছে, গত সেপ্টেম্বরে ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী বাড়ি যাওয়ার কথা বলে হোস্টেল থেকে ছুটি নিয়ে বের হন। একই সময়ে শিক্ষক অসীম কুমার ঘোষও দুই দিনের ছুটি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। পরে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে দুজনকেই বরিশাল সদর এলাকায় একই স্থানে অবস্থান করতে দেখা যায়। ওই ছাত্রীর পরিবার তখন জানিয়েছিল, সে বাড়িতে যায়নি।

সাধারণ শিক্ষার্থীদের দাবি, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থাকায় আগের ঘটনাগুলো ধামাচাপা দিয়ে তিনি বহাল তবিয়তেই শিক্ষকতা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি নিজের অপকর্ম আড়াল করতে তিনি শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করে ক্যাম্পাসে মানববন্ধনও করিয়েছিলেন। তবে সম্প্রতি তার অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইএইচটির কয়েকজন শিক্ষার্থী বলেন, “একজন শিক্ষকের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ছাত্রীরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অবিলম্বে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক অসীম কুমার ঘোষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ফের সমালোচনায় আইএইচটি শিক্ষক অসীম কুমার

মুসলিম ছাত্রী নিয়ে পালিয়ে যাওয়ার পর এবার অনৈতিক ভিডিও ফাঁস, ক্যাম্পাসে উত্তেজনা

আপডেট সময় ১০:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬