ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক এবং আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলকে দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

আপডেট সময় ০৭:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬