ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়ে সাধারণ রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়ে প্রশংসায় ভাসছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া এবং রোগীদের জন্য নির্ধারিত সাধারণ খাবার খাওয়াকে অনেকেই ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল আনুমানিক ৮টা ৪৫ থেকে ৫০ মিনিটের দিকে এমপি এনামুল হক কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

তিনি গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবারও গ্রহণ করেন।

ডা. আশীষ কুমার সরকার বলেন, “তিনি আমাদের ওপর আস্থা রেখেছেন, এটিই বড় বিষয়। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষের মধ্যেও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়বে।”

এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক মুঠোফোনে বলেন, “আমি চাইলে জয়পুরহাট বা নওগাঁর বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতাম। কিন্তু আমার এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।”

এদিকে এমপি এনামুল হকের হাসপাতালে বেডে বসে সাধারণ খাবার খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়।

তাসলিমা পারভীন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “নওগাঁ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক অসুস্থ হয়ে দেশের নামকরা কোনো হাসপাতাল নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছেন। সাধারণ রোগীদের বেডে থেকেছেন এবং রোগীদের জন্য দেওয়া সাধারণ খাবার খেয়েছেন—এটা সত্যিই অসাধারণ।”

অন্যদিকে মাসুদ রানা নামের আরেকজন লিখেছেন, “একজন এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া কিংবা রোগীদের জন্য সরবরাহ করা খাবার খাচ্ছেন—এটা আমাদের দেশে প্রায় কল্পনার বাইরে। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। সরকারি কর্মকর্তারা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে দেশের স্বাস্থ্যসেবার চিত্র বদলে যেতে পারে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

আপডেট সময় ০৬:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬