ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তার চাচা ইউসুফ খান গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইট দেখতে যান। তার পর থেকে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬