ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা স্থায়ী বহিষ্কার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলা বিএনপির এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম (নজু) ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, সাইফুল ইসলামের বিরুদ্ধে গুরুতর চাঁদাবাজির অভিযোগ এবং দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সম্মতিক্রমে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপি নেতা স্থায়ী বহিষ্কার

আপডেট সময় ১২:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬