ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবি দিবসের কেকে বিশ্ববিদ্যালয়েরই নামের বানান ভুল, শিক্ষার্থীদের ক্ষোভ

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে পালিত হয়েছে এক অনাকাঙ্ক্ষিত বানান ভুলের গ্লানি নিয়ে। কাঁটা কেকে বিশ্ববিদ্যালয়ের নামের বানানে ভুল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

বুধবার (৮ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেক এর মধ্যে প্রতিষ্ঠানের নামের বানানে দুটি বড় ভুল পরিলক্ষিত হয়।

কেক কাঁটা সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় কেকের উপর বিশ্ববিদ্যালয়ের নামের বানানে “মোহাম্মদ” এর স্থলে “মোহম্মদ” এবং “দানেশ” এর স্থলে “দানেস” লেখা হয়েছে ৷

বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক আয়োজনে এমন ভুল কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হওয়া কেবল একটি সাধারণ ত্রুটি নয়, বরং এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের চরম উদাসীনতার পরিচায়ক বলে তারা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি এটি। অথচ সেই আয়োজনেই বিশ্ববিদ্যালয়ের নাম ভুল লেখা হয়েছে। বিষয়টি অত্যন্ত লজ্জাস্কর ও দুঃখজনক।”

অন্য এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের ভুল আমাদের প্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুন্ন করে। প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”

এ বিষয়ে দায় এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, “ এটা মুদ্রণগত ভুল। আমরা যথাযথভাবেই লিখে দিয়েছিলাম। কিন্তু লেখার সময় বেকারি সম্ভবত লিখতে ভুল করেছে। সামনের দিনে আমরা এমন বিষয়গুলো আরও গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবো।”

উল্লেখ্য, ৮ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবি দিবসের কেকে বিশ্ববিদ্যালয়েরই নামের বানান ভুল, শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬