ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের আবেদনে বারবার পেছানো হচ্ছে জেরার তারিখ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী ও নিহতের পিতা জামাল উদ্দিনকে জেরা কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

শুনানির সময় মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা সরাসরি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আলিফের পিতা পূর্বে সাক্ষ্য প্রদান করলেও তার জেরা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রায় চারবার তারিখ পেছানো হয়েছে। প্রতিবারই আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরও জানান, বুধবারও জেরা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ পুনরায় সময়ের আবেদন করলে আদালত তা গ্রহণ করে আগামী ২০ মে নতুন তারিখ নির্ধারণ করেন।

অন্যদিকে, আসামি দেব, সুকান্ত ও বিধানের পক্ষে জেরা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কেপি শর্মা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে আরও আসামি যুক্ত হয়ে মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বর্তমানে এ মামলার ২৬ জন আসামি কারাগারে থাকলেও ১৩ জন এখনও পলাতক রয়েছে। মামলাটি ঘিরে চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এর বিচার কার্যক্রম গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের আবেদনে বারবার পেছানো হচ্ছে জেরার তারিখ

আপডেট সময় ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬