ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় পুলিশ কেন মামলা নেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন নাহিদের
- আপডেট সময় ০১:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ২৬২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে।





















