বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাতিল সাবেক মন্ত্রী কামরুলের
- আপডেট সময় ০৭:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে সন্দেহজনক মেডিকেল রিপোর্ট ও ব্যবস্থাপত্র দাখিল করায় কামরুল ইসলামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাগ্রহণের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলমান থাকবে বলে আদেশ দেন আদালত।
এর আগে বৃহস্পতিবার সকালে অভিযোগ গঠনের শুনানির জন্য হাসাতাল থেকে তিনি ট্রাইব্যুনালে না আসায় দ্রুত এজলাস কক্ষে হাজিরের নির্দেশ দেন আদালত। পরে দুই ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে তাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে এবং মেননের বিরুদ্ধে ৩টি অভিযোগ পড়ে শোনানো হয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাকস্থলি ক্যানসারের চিকিৎসায় কামরুল আইসলামকে বিএমইউ এর পরিবর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ট্রাইব্যুনালে আবেদন করলে আদালত অনুমতি দেয়। কিন্তু আবেদনের সাথে সিঙ্গাপুর ও দেশের দুই চিকিৎসকের যে ব্যবস্থাপত্র দাখিল করা হয়েছে তা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের দাবি, ব্যবস্থাপত্রে যে তারিখ উল্লেখ করা হয়েছে তখন তিনি গ্রেপ্তার থাকায় আদালত ১৫ দিনের সময় দিয়ে আইনজীবীদের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।

















