ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে, একইসঙ্গে সব ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ​তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর ৪ নম্বর ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

৩০ এপ্রিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার আসামি গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় । এ কমিটির প্রতিবাদে ৮ সদস্যের ৬ জনই একযোগে পদত্যাগ করেন।

তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম সম্পাদক সাধারণ মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।

বিতর্কিত সেই ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়ায় পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দলীয় নেত্রীর ওপর হামলার মামলার আসামিকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখা দিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

আপডেট সময় ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬