ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদল নেতার বাড়ি থেকে ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলায় কৃষকদল নেতার বাড়ি থেকে ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ৯টার দিকে এনএসআই পাবনার উপ-পরিচালক লুৎফর কবিরের নেতৃত্বে অভিযানে এসব দুধ উদ্ধার করা হয়।

জানা গেছে, বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের বাড়ি থেকে এসব দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ সময়ে আজিজল প্রামানিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযান শুরু হওয়ার আগেই আব্দুল মমিন, আল আমিন পালিয়ে যান।

চাটমোহর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস জানান, ইতোপূর্বে ভেজাল দুধ কাণ্ডের জন্য মমিনকে শোকজ করা হয়েছিল। তার এহেন দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার জন্য দল থেকে সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থাগ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কৃষকদল নেতার বাড়ি থেকে ৬০০ লিটার ভেজাল দুধ উদ্ধার

আপডেট সময় ০২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬