ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভার নামে চাঁদাবাজি ও প্রশাসকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নাম করে চাঁদাবাজি করা বন্ধ ও পৌর প্রশাসক রিয়াজ উদ্দিনের অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছেন দিনাজপুর ট্রাক, লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

রোববার (১০ মে) সকাল থেকে জেলার সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলেজ মোড়, ফুলবাড়ী বাস স্ট্যান্ড হাউজিং মোড় কাঞ্চন ব্রিজ ও কাহারোল উপজেলার দশ মাইল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সড়কে ট্রাক রেখে অবরোধ করে তারা।

সড়ক অবরোধের কারণে বাস মিনিবাস ও কোচসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কালিতলা এলাকার কোচ কাউন্টারগুলো থেকে কোনো বাস ও কোচ ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

কলেজ মোড় শাখা পিকআপ শ্রম কল্যাণ উপকমিটির সভাপতি রাইস উদ্দিন শেখ বলেন, দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন পৌরসভার নাম করে চাঁদাবাজি করছেন। বিভিন্ন মোড়ে পৌরসভার নামে ট্রাক ট্রাক লরি, কাভার্ড ভ্যান, পিকআপসহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বহুবার চাঁদা আদায় বন্ধের জন্য পৌর প্রশাসকের সঙ্গে কথা বলেছি। কিন্তু তিনি আমাদের কোনো কথা শুনেননি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। পৌর প্রশাসক রিয়াজ উদ্দিনের অপসারণ চাই। আমাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব।

এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পৌরসভার নামে চাঁদাবাজি ও প্রশাসকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬