ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না।’ সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (১৭ মে) মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

‘সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব-বৈঠকির সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বিপুলসংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে মিরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জিয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি, এগুলো ধর্মমতে সহিহ কাজ নয়; আমরা সেগুলো পরিহার করেছি। আলেমরা আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন, কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেননি।’

তিনি বলেন, ‘যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ।

বিরুদ্ধ মতের ওপর শক্তি প্রয়োগ ও হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’ এ সময় সারা দেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান মঞ্জু।
তিনি আরো বলেন, ‘মাদকবিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদে, সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করা হবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।

বৃহস্পতিবার রাতে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.)-এর মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালায়। তবে পুলিশ বলছে, মাজারে হামলার ঘটনা ঘটেনি। মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। অভিযান চালান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না

আপডেট সময় ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬