ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েট ক্যাম্পাসের পুকুরে ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে

সাঁতার কাটতে গিয়ে ক্যাম্পাসের পুকুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস। পরে সৌয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সায়েম ফেরদৌস কুয়েটের  আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে সাতার কাটতে গিয়ে সায়েম পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২৫–৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুয়েট ক্যাম্পাসের পুকুরে ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬