ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারেনি বলে সরকারে যাওয়া দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।

রাজনীতিতে এরা এমনই একটি অংশ, মিথ্যা ছাড়া এদের আর কিছু নেই।’সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে।

কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

এ দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী বলে দাবি করেন বিএনপির এ নেতা। এরাই যখন মুখোশ পরে এ দেশের ভালো করতে নিজেদের উৎকর্ষতা তোলে তখন হুঁশিয়ার হতে হবে বলেও সতর্ক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু

আপডেট সময় ০৬:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬