ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“একটি গাছ, এক নম্বর: হাবিপ্রবিতে অভিনব অ্যাসাইনমেন্ট”

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর মার্কেটিং বিভাগ। বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের জন্য অভিনব একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করেছেন—প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করতে হবে।

জানা যায়, বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের প্রায় ১১০ জন শিক্ষার্থীকে ছুটিকালীন অ্যাসাইনমেন্ট হিসেবে একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত কাজ সম্পন্ন করলে শিক্ষার্থীরা ১ নম্বর অর্জন করবে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ বলেন, “আমি মনে করি, একজন শিক্ষার্থীর অর্জিত নম্বরের ইতিবাচক প্রভাব সমাজ ও দেশের ওপর পড়া উচিত। আমরা পড়াশোনা করি মূলত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সময়ে যদি প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে এর সম্মিলিত প্রভাব ভবিষ্যতে ব্যাপক পরিবর্তন আনতে পারে।”

তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে গ্র্যাজুয়েশনের সঙ্গে বৃক্ষরোপণকে সংযুক্ত করার ধারণা আলোচিত হয়েছে। বিশেষ করে ফিলিপাইনে ‘Graduation Legacy for the Environment’-এর মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের আগে নির্দিষ্ট সংখ্যক গাছ লাগাতে উৎসাহিত করা হয়। শিক্ষা শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়; সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরিরও একটি মাধ্যম। তাই গ্র্যাজুয়েশনের মতো গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে বৃক্ষরোপণকে যুক্ত করা সময়োপযোগী ও অর্থবহ উদ্যোগ হতে পারে।”

এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থীরাও। মার্কেটিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী রাসেল রায় বলেন, “এর আগে গাছ লাগানোর অভিজ্ঞতা থাকলেও এবার অনুভূতিটা ভিন্ন ছিল। কারণ এটি শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং আমাদের ২৪ ও ২৫তম ব্যাচের সবাই মিলে একটি ভালো কাজের অংশ হওয়া। ভাবতে ভালো লাগে যে আমরা সবাই মিলে পরিবেশের জন্য ছোট হলেও একটি ইতিবাচক অবদান রাখতে পেরেছি।”

২৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শুধু গাছের গুরুত্ব সম্পর্কে জানিনি, নিজের হাতে একটি চারা রোপণ করে এক ধরনের আনন্দ ও তৃপ্তিও অনুভব করেছি। ছোট্ট এই গাছটি বড় হয়ে পরিবেশের উপকার করবে—এই ভাবনাটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। অভিজ্ঞতাটি আমাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং পরিবেশের প্রতি আমার দায়িত্ববোধ বাড়িয়েছে।”

বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষিত জনশক্তি তৈরির প্রতিষ্ঠান নয়; মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বিকাশেরও অন্যতম ক্ষেত্র। হাবিপ্রবির মার্কেটিং বিভাগের এই উদ্যোগ সেই দর্শনেরই বাস্তব প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা, পরিবেশ সচেতনতা এবং সমাজমুখী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

“একটি গাছ, এক নম্বর: হাবিপ্রবিতে অভিনব অ্যাসাইনমেন্ট”

আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬