ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি, ৬ জনকে আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৩৮২ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলা এবং ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ২১ মে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তে গঠিত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে শাস্তির আদেশ কার্যকর করা হয়

বিশ্ববিদ্যালয় প্রশাসন মোট চার ধরনের শাস্তি প্রদান করেছে। সেগুলো হলো—
শাস্তির ধরন-১: ৮ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার, নির্দিষ্ট সতর্কীকরণ এবং ২ হাজার টাকা অর্থদণ্ড।
শাস্তির ধরন-২: ৬ শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড।
শাস্তির ধরন-৩: ৪৬ শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড।
শাস্তির ধরন-৪: সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— ১. মো. নাইমুর রহমান (দুর্জয়) — এআইই বিভাগ
২. সাকির মাহমুদ — অর্থনীতি বিভাগ
৩. মো. সৌরভ আহমেদ — ইসিই বিভাগ
৪. মো. আসাদুজ্জামান সাগর — এফপিই বিভাগ
৫. আসিফ হোসেন — ইংরেজি বিভাগ
৬. তাসরিয়াফ ইসলাম প্রান্তিক — অ্যাকাউন্টিং বিভাগ
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবিতে ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি, ৬ জনকে আজীবন বহিষ্কার

আপডেট সময় ০৫:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬