‘হকার ও অটোরিকশা’ হটানোর দাবিতে সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৫:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শিফা বলেন, ঢাকার মেট্রো স্টেশনগুলোর রাস্তা দখলের প্রতিবাদে রোববার থেকে ভাতের হোটেল দিচ্ছি সচিবালয়ের দরজায়। সোহানী শিফার হোটেলে ১০ টাকায় ভাত পাবেন গরীব-অসহায় মানুষেরা। দুপুর ১২টায় উদ্বোধন করতে আপনিও আসতে পারেন।
ট্যাগস :



















